BREAKING NEWS

ads

Showing posts with label আধুনিক ছাত্রের জীবনের লক্ষ্য (রম্য রচনা!!). Show all posts
Showing posts with label আধুনিক ছাত্রের জীবনের লক্ষ্য (রম্য রচনা!!). Show all posts

Tuesday, May 9, 2017

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না



ইংরেজি প্রবাদ , লুক বিফোর ইউ লীভ- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না - বাংলাদেশী তরুনদের বিবেচনায় নিতে হবে। কারণ অল্পতে আমরা তরুনরা যেকোন বিষয়ে লাফালাফি করি, সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সিদ্ধান্তগুলো অনেকসময় ভুল প্রমাণিত হয়। আমরা দেশপ্রেমিক এতে কোনো সন্দেহ নেই কিন্তু দেশপ্রেমের প্রকাশটা আসলে কিভাবে করতে হয় কিংবা কোথায় করতে হবে সে সম্পকে আমাদের বাস্তব জ্ঞানটা এখনও পরিপক্ক হয়নি। সবচেয়ে দু:খজনক আর উদ্বেগের বিষয় হল আমরা নতুন প্রজম্মের তরুনরা অল্পতেই মাথা গরম করে ফেলি - আর অশ্লীল বাক্যের ফুলজরি চলতে থাকে সেটা ফেস টু ফেস অথবা অনলাইন যেখানেই হোক না কেন। অনেক শিক্ষিত লোকজন যেমন ডাক্তারি, বিশ্ববিদ্যালয়ে পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া তরুনদের অশ্লীল বাক্যের ফুলজুরি শুনলে/দেখলে মনে হয় গালি বিষয়ক আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতার আয়োজন করলে আমরা হয়তো বা প্রথম না হলেও প্লেসে থাকতাম। আরেকটা বিষয় লক্ষনীয়- আমরা আমাদের ভুল সিদ্ধান্তের জন্য পরবর্তীতে কোনো ভুল স্বীকার করে নেয়া বা ক্ষমা প্রার্থনা করার মত কোনো রকম মহত্ততা দেখানোর গুনাগুন অর্জন করতে পারেনি। আমাদের অনেক পজিটিভ গুণ হলো আমরা দেশপ্রেমিক, আবেগপ্রবন কিন্তু সেটিকে সঠিক সময়ে সঠিক প্রয়োগে ভুল হলে বুমেরাং হয়ে যাবে আমাদের দেশপ্রেম।
একটা আত্মউপলব্দ লেখা।





Monday, May 8, 2017

আধুনিক ছাত্রের জীবনের লক্ষ্য (রম্য রচনা!!)

আধুনিক ছাত্রের জীবনের লক্ষ্য (রম্য রচনা!!)

আমার জীবনের লক্ষ্য শীর্ষক রচনা লিখেনি এমন ছাত্র খুঁজে পাওয়া দায়জীবনের লক্ষ্য রচনা গুলোতে দেখা যায় সকলেই হতে চায় চিকিৎসক কিংবা শিক্ষককিন্তু একজন আধুনিক ছাত্রের জীবনের লক্ষ্য রচনা হতে হবে ভিন্নতরতারই একটা নমুনা:

ভূমিকা:
লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতনৌকা বলতে আমি কোন রাজনৈতিক দলের পরিচয় বুঝায়নি ;)এইটা একটা উপমা মাত্রযাই হোক লক্ষ্য ছাড়া এ যুগে এগোনো মুশকিলতাই জীবনের শুরুতেই একটা লক্ষ্য স্থির করে নেওয়া উচিত

আমার জীবনের লক্ষ্য:
ছোটবেলা থেকে জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবে এসেছিচার পাশে দেখেছি নানান পেশার মানুষ কত অশান্তি তে থাকেসেই সাথে বুঝতে শিখেছি এই সমাজ বড়ই কঠিনবন্ধু বান্ধব সব হতে চাইত ডাক্তার ইঞ্জিনিয়ার বৈমানিককিন্তু আমি বুঝেছি সমাজে টিকে থাকতে চাইলে, ক্ষমতাবান হতে হলে জীবনের লক্ষ্য হতে হবে অন্যরকমতাই প্রতিনিয়ত পেপার পত্রিকা পড়ে , টিভি চ্যানেলে গুলোতে খবর শুনে আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে ফেললামআমি একজন রাজনীতিবিদ হব :Pআমার পরিবার রাজনৈতিক পরিবার না হলেও তাদের কে বুঝালাম আমার জীবনের লক্ষ্য নিয়েসময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় পরিবার থেকেও পেলাম সম্মতি 

রাজনীতিবিদ হওয়ার কারন:
আমাদের দেশে রাজনীতিবিদরাই সবচেয়ে ক্ষমতাশালীতাদের মুখের উপর কথা বলার লোক কেউ নেইআর একটু বুদ্ধি খাটালেই ক্ষমতায় থাকা যায় সব সময়ের জন্যনিজের আয় ব্যয় নিয়েও চিন্তা করা লাগে নাজনগণের সেবা করার সবচেয়ে বড় পেশা যে রাজনীতি সেটা কে না জানেতাছাড়া রাজনীতিবিদ আর কজন হতে চাই এই যুগেশুধু রাজনীতিবিদ হয়ে জীবন কাটাবো না, আমার স্বপ্ন ক্ষমতায় যেয়ে একটা মন্ত্রিত্বের পদ ছিনিয়ে নিবো B-)B-)

জীবনের লক্ষ্যে নিয়ে এগিয়ে চলা:
জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি হওয়ার সময় এখনইস্কুলে থাকাকালীন রাজনীতিতে না জড়ালেও এখন থেকে শিখছি বক্তৃতা দেওয়াঅনুসরণ করার চেষ্টা করছি দেশের রাজনীতিবিদদেরমিছিল মিটিং হরতাল সম্বন্ধেও জ্ঞান নিচ্ছি অল্প অল্প করেকলেজে উঠে রাজনীতির সাথে জড়িয়ে যাবো পুরোপুরিএইসময় টুকুতে শিখবো কি করে সন্ত্রাসীদের সামলে রাখা যায়সেই সাথে শিখতে হবে অন্য কে ডিঙ্গিয়ে উপরে উঠার বিদ্যাটাবিশ্ববিদ্যালয় জীবনটা পার করব এমন কোনো ক্যাম্পাসে যেখানে সর্বত্র ছড়িয়ে রয়েছে রাজনীতিসেখানে থাকতে শিখে নিবো টেন্ডারবাজীর ব্যাপারটাপড়াশোনা শেষ করে ঢুকে যাবো রাজনৈতিক দলেআমার বিশ্বাস আমার রাজনৈতিক শিক্ষা ও প্রজ্ঞা আমাকে নিয়ে যাবে অনেকদূর B-)) B-)) 

কর্মজীবন:
নিজেই বড় নেতা হয়ে শুরু করব আমার রাজনৈতিক জীবনসাবলীল ভাবে জনগণ কে ধোঁকা দেবার ক্ষমতা অর্জন করতে হবেসবসময় লক্ষ্য রাখবো নির্বাচনে মনোনয়ন যেন আমি পাইমাঝে মাঝে টক শো গুলোতে যেতে হবে নিজেকে দেখানোর জন্যবড় বড় স্ট্যাটাস দেওয়ার জন্য তো ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবেনিয়মিত পেপার পত্রিকায় আসার জন্য বিতর্কিত কাজ করা আবশ্যকজনগণের মনে যাতে ভীতি সঞ্চার হয় সেদিকেও রাখতে হবে লক্ষ্যবিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেক টেন্ডার থেকে যেন পার্সেন্টেজ পাওয়া যায়সর্বোচ্চ চেষ্টা করব মন্ত্রী হওয়ারকারন একজন রাজনৈতিক নেতার স্বপ্ন পূরণ হয় মন্ত্রিত্ব লাভের মাধ্যমে 

উপসংহার: 
রাজনীতি যে কোন পেশার চেয়ে সম্পূর্ণ আলাদাএই সমাজে টিকে থাকার জন্য অন্যতম সহায়কএকমাত্র রাজনীতি করেই লোক দেখানো সেবার সাথে সাথে নিজের সেবা করা যায় পূর্ণমাত্রায়তাই দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমি রাজনীতিবিদই হতে চায়


 
Back To Top
Copyright © 2014 আকাশ ছোঁয়া স্বপ্ন। . Shared by Themes24x7