ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না
ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না
মানুষের জীবনের প্রতিটি কাজই গুরত্বপুর্ণ। মানুষ মাত্রই ভূল করে। তাই যেকোনো কাজ করার ক্ষেত্রে আগে ভাল করে ভাবা উচিত। এটা সবচেয়ে মূল্যবান। ক...
ইংরেজি প্রবাদ , লুক বিফোর ইউ লীভ- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না - বাংলাদেশী তরুনদের বিবেচনায় নিতে হবে। কারণ অল্পতে আমরা তরুনরা যেকোন বিষয়ে লাফালাফি করি, সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সিদ্ধান্তগুলো অনেকসময় ভুল প্রমাণিত হয়। আমরা দেশপ্রেমিক এতে কোনো সন্দেহ নেই কিন্তু দেশপ্রেমের প্রকাশটা আসলে কিভাবে করতে হয় কিংবা কোথায় করতে হবে সে সম্পকে আমাদের বাস্তব জ্ঞানটা এখনও পরিপক্ক হয়নি। সবচেয়ে দু:খজনক আর উদ্বেগের বিষয় হল আমরা নতুন প্রজম্মের তরুনরা অল্পতেই মাথা গরম করে ফেলি - আর অশ্লীল বাক্যের ফুলজরি চলতে থাকে সেটা ফেস টু ফেস অথবা অনলাইন যেখানেই হোক না কেন। অনেক শিক্ষিত লোকজন যেমন ডাক্তারি, বিশ্ববিদ্যালয়ে পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া তরুনদের অশ্লীল বাক্যের ফুলজুরি শুনলে/দেখলে মনে হয় গালি বিষয়ক আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতার আয়োজন করলে আমরা হয়তো বা প্রথম না হলেও প্লেসে থাকতাম। আরেকটা বিষয় লক্ষনীয়- আমরা আমাদের ভুল সিদ্ধান্তের জন্য পরবর্তীতে কোনো ভুল স্বীকার করে নেয়া বা ক্ষমা প্রার্থনা করার মত কোনো রকম মহত্ততা দেখানোর গুনাগুন অর্জন করতে পারেনি। আমাদের অনেক পজিটিভ গুণ হলো আমরা দেশপ্রেমিক, আবেগপ্রবন কিন্তু সেটিকে সঠিক সময়ে সঠিক প্রয়োগে ভুল হলে বুমেরাং হয়ে যাবে আমাদের দেশপ্রেম।
Our flagship theme is highly customizable through the options panel, so you can modify the design, layout and typography.
ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না
মানুষের জীবনের প্রতিটি কাজই গুরত্বপুর্ণ। মানুষ মাত্রই ভূল করে। তাই যেকোনো কাজ করার ক্ষেত্রে আগে ভাল করে ভাবা উচিত। এটা সবচেয়ে মূল্যবান। ক...
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না ইংরেজি প্রবাদ , লুক বিফোর ইউ লীভ- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না - বাংলাদেশী তরুনদের বিবেচনায় নিতে হবে...